1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সরিষাবাড়ীতে কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আলমগীর

রাইসুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

রাইসুল ইসলাম, স্টাফ রিপোর্টার :

জামালপুরে সরিষাবাড়ীতে ৭নং কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য আলমগীর হোসেন।
রবিবার (২৩ মার্চ) দুপুরে কামরাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা করেন।
কামরাবাদ ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, গত বুধবার (১৯ মার্চ) জামালপুর জেলা প্রশাসক কার্যালয় কামরাবাদ ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহ সকল ইউপি কার্যাদি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মধ্যদিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটে। সেই সাথে শেখ হাসিনার সরকারের মনোনীত বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানেরা এলাকা ছেড়ে পলায়ন করে। সেই ধারাবহিকভাবে কামরাবাদ চেয়ারম্যান আব্দুস সালাম জিএস পরিষদ থেকে পলাতক রয়েছেন।
যার ফলে কামরাবাদ ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই দুর্ভোগ ও বেহাল অবস্থা থেকে পরিত্রাণের প্রত্যাশায় সকল ইউপি সদস্যরা সম্বলিতভাবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর প্যানেল চেয়ারম্যানের মধ্যদিয়ে পরিষদের কার্যস্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আবেদন করে। যার ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন।
কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক অধ্যাপক আব্দুল বারিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর কবির, কামরাবাদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কামরাবাদ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন মুন্না, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও মাসুদ পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন ইউপি সদস্য ইউনিয়নবাসীর নাগরিক সেবার চিন্তা করে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন এবং দায়িত্বভার নিয়েছে। সেটা তার একার পক্ষে পালন করা সম্ভব নয়। তাই সকলকেই সহযোগিতা করতে হবে এবং এই ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক মুক্ত রাখতে হবে। তবেই জনপ্রতিনিধিরা সুষ্ঠু ও সুন্দরভাবে ট মাধ্যমে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট