1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরে ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মো. জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর)


গাজীপুরের পূবাইলে এক কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ইমাম কারাগারে মারা গেছেন। আজ সোমবার ভোরে গাজীপুর জেলা কারাগারে মারা যান তিনি।

 

মারা যাওয়া রহিজ উদ্দিন (৩৫) গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ছিলেন।

 

গতকাল রোববার সকালে হায়দরাবাদ এলাকায় কিশোরকে ধর্ষণের অভিযোগে রহিজ উদ্দিনকে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে।

 

পূবাইল থানার ওসি কামরুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগে এলাকাবাসী গাজীপুর মহানগরীর হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রহিজ উদ্দিনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গাছে বেঁধে গণপিটুনি দেয়।

 

তিনি বলেন, ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছে। রহিজ উদ্দিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

 

জেল সুপার রফিকুল কাদের জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়। অসুস্থ থাকায় তাকে কারা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। আজ ভোর রাত পৌনে ৩টার দিকে তাকে জরুরিভিত্তিতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট