1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজারে শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শাহনূর ওয়াদুদ সাগর (তালুকদার)  সুনামগঞ্জ প্রতিনিধি


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন। আজ ৩০ এপ্রিল ২০২৫ ইংরেজি রোজ বুধবার উপজেলা সদরের সিএনজি স্টেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. লায়েক হোসেন ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাল মিয়া পেয়েছেন মাত্র ৬৪ ভোট।

 

সকাল থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলছিলো। ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জানা যায়, সিএনজি চালিত অটোরিকশা ও মিশুক ড্রাইভার ইউনিয়ন (রেজি: নং- চট্র-১৯২৬/৭) এর অধীনস্থ উপ-পরিষদের নির্বাচন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

 

নির্বাচনে সভাপতি পদে লায়েক হোসেন ২৯৪ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল মিয়া পেয়েছেন মাত্র ৬৪ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে মোরগ মার্কার প্রার্থী জিয়াউর রহমান ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মিছির আলী (হরিণ মার্কা) পেয়েছেন ১২২ ভোট।

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে জগ মার্কার ইয়াজুল ইসলাম ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দেলোয়ার হোসেন (আম মার্কা), যিনি পেয়েছেন ১০৬ ভোট।

 

এছাড়া কোষাধ্যক্ষ পদে বাঘ মার্কার প্রার্থী ওয়াসিম উদ্দিন ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলী হোসেন (হাতুড়ি মার্কা) পেয়েছেন ১৭২ ভোট।

 

নির্বাচনকে ঘিরে স্থানীয় সিএনজি চালকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট