1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সিরাজগঞ্জ সরকারি আকবর আলী কলেজের শিবিরের সেক্রেটারীর উপর ছাত্রদলের হামলা।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মোঃ লিমন আলী(জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)

 


সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াদ হোসেনের ওপর হামলা করছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে কলেজে প্রবেশের সময় রিয়াদের ওপর এ হামলা চালানো হয়।

 

তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং একইসাথে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজে প্রবেশের সময় একই শ্রেণির অপর শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন রেকাত তাকে বাধা দেন। পরে রেকাতের নেতৃত্বে কয়েকজন অনুসারী রিয়াদের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

 

এ বিষয়ে ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা উত্তর শাখার সভাপতি গোলাম মোস্তফা সাদ জানান, ‘রিয়াদের হাতে ছাত্রশিবিরের প্রকাশনা দেখতে পেয়ে তারা উত্তেজিত হয় এবং সম্প্রতি বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব আজাদ হোসেন আজাদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে এই হামলা চালানো হয়েছে। তার দাবি, এই হামলায় পৌর এলাকার ঝিকিরা গ্রামের সোহাগসহ বহিরাগতরা অংশ নেয়।’

 

এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আলহাজ উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ছাত্রদলের কাছ থেকে এ ধরনের আচরণ আমরা প্রত্যাশা করি না। এ ধরনের হামলা এক সময় পতিত স্বৈরাচার আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করত। বিএনপি নেতার ওপর হামলায় ছাত্রশিবিরের কোনো সদস্য জড়িত ছিল না। আমরা শতভাগ চ্যালেঞ্জ করে তা বলতে পারি।’

 

এ সময় তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট