1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বানারীপাড়ায় র‌্যাব-পুলিশ অভিযানে গ্রেফতার তিন ডাকাত

মেহেদী হাসান (বানারীপাড়া প্রতিনিধি:)
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫

মেহেদী হাসান (বানারীপাড়া প্রতিনিধি:)

 

বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় একে একে ধরা পড়ছে জড়িতরা। এ ঘটনায় ভুক্তভোগী নাছিমা বেগমের স্বামী মো. বাবুল হোসেন বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মানিকসহ দু’জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়।

 

মামলার সূত্র ধরে ৫ মে (রোববার) রাতে র‌্যাব-৮ এর সহযোগিতায় তিন ডাকাতকে গ্রেফতার করে বানারীপাড়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বানারীপাড়ার ইন্দেরহাওলা গ্রামের মো. ডালিম, পাশের এলাকার মো. বাদশা এবং বরগুনা সদর উপজেলার মো. সেলিম সিকদারকে আটক করা হয়। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হলে পুলিশ নিশ্চিত করে যে তারা সবাই সম্প্রতি সংঘটিত ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত।

 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা জানান, ২৮ এপ্রিল গভীর রাতে ৫-৭ জন মুখোশধারী ডাকাত নাছিমা বেগমের বাড়িতে হামলা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে তারা বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

 

ওই রাতেই ভুক্তভোগী বাবুল হোসেন ডাকাত দলের এক সদস্যকে চিনে ফেলেন, যার নাম মানিক। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ২৯ এপ্রিল দুপুরে দান্ডয়াট এলাকা থেকে সৌদি ফেরত মানিককে গ্রেফতার করে পুলিশ এবং আদালতে সোপর্দ করে।

 

ডাকাতির ঘটনায় আরও অনেকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর র‌্যাবের সহায়তা চায় থানা পুলিশ। বর্তমানে গ্রেফতার তিন আসামিকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট