1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বিশ্বনাথে ১৩ বছর পর মন্ত্রী, পুলিশসহ  ৪০৫ আ’লীগ নেতাকর্মীর বিরোদ্ধে মামলা

বিশ্বনাথ (সিলেট উপজেলা প্রতিনিধি):
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫

বিশ্বনাথ (সিলেট উপজেলা প্রতিনিধি):

 

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, এসএম নুনু মিয়া, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম, ওসি তদন্ত চান মিয়া, এসআই মনজকান্তি, আব্দুল আলিম, নজরুল ইসলাম, দেবদুলাল ও এনামসহ ১০৫জনের নাম উল্লেখ পূর্বক আরো অজ্ঞতনাম ৩০০জনকে আসামি করে গতকাল (৬মে) মঙ্গলবার মামলা দায়ের করা হয়।

 

সিলেটের ৩নং আমলি আদালতে দায়েরী মামলার বাদী হচ্ছেন, রামপাশা গ্রামের মৃত আছলাম আলীর পুত্র মো: হাবিবুর রহমান। দীর্ঘ ১৩বছর মামলা দায়েরের ঘটনায় বিশ্বনাথে আতঙ্ককের সৃষ্টি হয়েছে। বাদীর আইনজীবি এ্যডভোকেট হাসান আহমদ পাটোয়ারী বলেন, মামলাটি দায়ের করা হয়েছে, তবে আদেশের জন্য আদালত রেখেছেন। মামলার বাদী বলেন, মামলা দায়ের করেছি এখনও নম্বর জানতে পারিনি।

 

বাদীর আদালতে দাখিলকৃত অভিযোগ থেকে জানাযায়, সাবেক সাংসদ ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর ২০১২সালে ১৭এপ্রিল বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশ্বনাথে মিছিল বের করলে মিছিলটি বাসিয়া ব্রিজের উত্তর পারে রামপাশা রোডে আসামাত্র শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে অভিযুক্তরা মিছিলে হামলা করে। পুলিশসহ হামলাকারিরা অনবরত গুলি করে মিছিলকারিদের জখম করে। এতে বাদী ও তার ভাতিজাসহ অনেকেই আহত হন।

 

আহতরা ওসমানী হাসপাতাল, মৌলভী বাজার ও বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা গ্রহন করেন। বাদী আরো উল্লেখ করেন, দীর্ঘ দিন মামলা দায়েরের সুযোগ না পেয়ে ৫আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বর্তমানে আইনের শাসন প্রতিষ্টা হওয়ায় আদালতে মামলাটি দায়ের করেন।

 

মামলার আসামিরা হচ্ছেন, আমতৈল গ্রামের ইমাদ উদ্দিন, ধর্মদা গ্রামের শাহ আসাদুজ্জামান, বিশ্বনাথের গাও গ্রামের ফারুক আহমদ, তেলিকোনা গ্রামের মুহিবুর রহমান সুইট, মীরের চর গ্রামের রফিক হাসান, জানাইয়া গ্রামের শিক্ষিকা নেহারুন নেছা, বিশ্বনাথ বাজারের শংকুর দাস শংকু, তেলিকোনা গ্রামের মিজাজুল, গুমরাগুল গ্রামের আরশ আলী গনী, সেনার গাও গ্রামের আশিক আলী, জাহারগাও গ্রামের ওয়ারিছ খান, শাহজির গাঁও গ্রামের ফয়জুল ইসলাম, রাজনগর গ্রামের ফজর আলী, সাতপাড়া গ্রামের আলী আহমদ, জানাইয়া গ্রামের আব্দুল আজিজ সুমন, হোসেনপুর গ্রামের কবির আহমদ কুব্বার, জানাইয়া গ্রামের আব্দুল জলিল জালাল, জাহারগাও গ্রামের রুহেল খান, সরুওয়ালা গ্রামের ছয়ফুল হক, সাতপাড়া গ্রামের আমির আলী, ধনপুর গ্রামের ওয়াহাব আলী, মীরের চর গ্রামের আলতাব হোসেন, আব্দুল করিম, রাজনগর গ্রামের মিজানুর রহমান, সোহেল তালুকদার, জানাইয়া গ্রামের জুনাব আলী, শফিক মিয়া, মখদ্দুস আলী, শামিম আহমদ, কাঠলী পাড়া গ্রামের পাপ্পু, শাহজির গাও গ্রামের রফিক আলী, আমতৈল গ্রামের আজিজুর রহমান, নজরুল ইসলাম, সাংগীরাই গ্রামের এনামুর হক এনাম, মৌলভীর গাও গ্রামের মাহফুজুর রহমান, লুকমান মিয়া, তাহমিদ আহমদ নাদেল, জানাইয়া গ্রামের বসারত আলী বাচা, মারফত আলী, খায়রুল মিয়া, শামিম আহমদ, হিমিদ পুরের হিরন মিয়া, জানাইয়া গ্রামের শাহিন আহমদ, জগদিশপুর গ্রামের নজির আহমদ, রাজনগর গ্রামের মঞ্জুর আলী, সালমান আহমদ রব্বানী, দোহাল গ্রামের জামাল আহমদ, নতুন বাজারের আল-হেলাল, বড় খুরমা গ্রামের হিরা মিয়া, মৌলভীগাও গ্রামের আব্দুল মনাফ, জয়নাল আবেদীন, সাব্বির আহমদ, দেওকলসের ফখরুল আহমদ মতছিন, দশপাইকা গ্রামের জুনাব আলী, শ্রীধরপুর গ্রামের আব্দুল বাতিন, শিমুলতলা গ্রামের আব্দুল হান্নান তোতা, কামরুল, পশ্চিমমন্ডল কাপন গ্রামের মহব্বত আলী জাহান, শাহজির গ্রাও গ্রামের শানুর আলী, রুপালী, জাহার গাও গ্রামের ফিরোজ খা, পুরান বাজারের রিমন কান্তি দাস, জানাইয়া গ্রামের রাজন, আব্দুল আজিজ আইজু, আব্দুর রব, ফখরুল ইসলাম, শ্রীধরপুর গ্রামের শাহজাহান সিরাজ, চৌধুরী গাও গ্রামের ছোরাব আলী, কাদিপুর গ্রামের আব্দুস সাত্তার, শানুর আলী, আব্দুল হক, লামারচকের শহিদ আহমদ, শ্রীপুরর দুদু মিয়া, সুফতির গাও গ্রামের বদরুল ইসলাম, শংকর চন্দ্র ধর, বাজিতপুরের আব্দুল হান্নান বদরুল, বিশ্বনাথের সমরেন্দ্র বৌদ্ধ, সুখি পুরের মুজিবুর রহমান, নতুন বাজারের হাবিব মিয়া, দৌলতপুরের আরিফ উল্লাহ সিতাব, মোল্লারগাঁও গ্রামের সিতাব আলী, ইলামের গাও গ্রামের লোকমান আলী, হরিকলসের নোয়াব আলী, টেংরা আলী আলীপাড়ার সিতাব আলী, মীরের গাও গ্রামের আবুল কালাম, কেশবপুরের আমিরুল ইসলাম, পাড়–য়া গ্রামের সাইফুল ইসলাম, কামালপুরের বাবুল মিয়া, জগদীশ পুরের নাজমুল ইসলাম, পুরানগাও গ্রামের ইমরান আহমদ, নরশিংপুর গ্রামের নজির মিয়া, আমতৈল গ্রামের মুহিবুর রহমান, বাইশঘরের শিব্বির আহমদ শিবলী, কোনাউরা নোয়াগাও গ্রামের শানুর আলীসহ অজ্ঞাতনামা আরো ৩শসহ মোট ৪০৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট