1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বৈধ কাগজপত্র না থাকায়  সরিষাবাড়ীতে দুইটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

আরিফ হোসেন, স্টাফ রিপোর্টার :


বৈধ কাগজপত্র না থাকায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত দুইটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি,) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের ভাই ভাই ব্রিকস ও পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় আবির ইটভাটার বৈধ কোন কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার দুপুরে আদালত পরিচালনা করা হয়।

২০১৩ সালের ইট প্রস্তুত ও বাতাস স্থাপন আইনের ১৫(২) ও ৫(২) ধারা লঙ্ঘনের অপরাধে কাশারুপাডা এলাকার ভাই ভাই ব্রিকসকে ২ লাখ, পোগলদীঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার আবির ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানার নির্দেশ প্রদান করেছেন আদালত।

ভাই ভাই ব্রিক্স এর মালিক আলতাফ হোসেন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় আদালত আমাকে দুই লাখ টাকা জরিমানা করেছে আমি দুই লাখ টাকা পরিশোধ করেছি।

পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারি পরিচালক একে এম সামিউল আলম কুরসি বলেন, পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র না থাকায় দুইটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, বৈধ কাগজপত্র না থাকার অপরাধে দুইটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট