1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সীমান্তবর্তী চেকপোস্টের কাছে বাঙ্কার নির্মাণ করলো বিএসএফ

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভারতের অভ্যন্তরে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। শুক্রবার (৯ মে) আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এবং মেইন পিলার ২০১/১৭-আর থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ চরধরমপুর বিওপির বিপরীতে ১২ মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে। শুক্রবার হঠাৎ করেই শান্তিপূর্ণ সীমান্তে এই বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

 

স্থানীয় ইউপি সদস্য মো. সাদিকুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার মসজিদে স্থানীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার জন্য বলা হয়েছে। তবে, বাঙ্কার নির্মাণের বিষয়ে কিছু জানানো হয়নি। এ সীমান্তে উত্তেজনাপূর্ণ কিছুই হয়নি। তবুও বাঙ্কার নির্মাণ করা হয়েছে।

 

চরধরমপুর বিওপির নায়েব সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে, এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নাই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদি পশু চরাতে যায়। তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বর্তমানে কোন ধরনের শঙ্কা নেই।

 

তবে, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। এ নিয়ে শঙ্কিত হবার কিছুই নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট