1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জ দোয়ারাবাজারে সোনাপুর মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫

এস ডব্লিউ সাগর ( তালুকদার )

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান এর লাগামহীন দূর্ণীতির কারণে অবিলম্বে তাঁকে বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে সাংবাদিক সম্মেলন শেষে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাংবাদিক সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, বিদ্যালয়ের ম্যানেজিংকমিটির নবনির্বাচিত সভাপতি মাস্টার জয়নাল আবেদীন।

লিখিত বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান নিয়োগ-বাণিজ্যসহ লাগামহীন অনিয়ম দূর্ণীতিতে লিপ্ত রয়েছেন। ইতিমধ্যে তার এসব অনিয়ম, দূর্ণীতি, প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎসহ নিয়োগের নামে লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় একাধিক অভিযোগ এবং সম্প্রতি তাঁর বিরুদ্ধে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জে আরও একটি মামলা দায়ের করা হয়েছে (সিআর মামলা নং ১৬৭/২৫)।

 

তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান তৎকালীন সভাপতি আলী হোসেনের যোগসাজশে রাতের আঁধারে ১ লাখ টাকার বই নৌকা বোঝাই করে নিয়ে বিক্রি করেন। বিদ্যালয়ের সৌরবিদ্যুতের প্যানেল, ব্যাটারী, লাইট, ডিসিসিলিংফ্যান মোটর, ৭টি কম্পিউটার, এলইডি লাইট ১৫ সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল গোপনে বিক্রি করে দেন। ২০২৩ সালে বিদ্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দিতে আয়েশা আক্তারের কাছ ২ লাখ ৯০ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে নিয়োগ না হওয়ায় ওই নারী বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে কোন প্রতিকার না পাওয়া ক্ষতিগ্রস্ত আয়েশা আক্তার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন।

একই ভাবে প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান বিদ্যালয়ের দুইজন কর্মচারী দিয়ে স্থানীয় শ্রীপুরবাজারে নতুন বই বিক্রি করার সময় এলাকাবাসী হাতেনাতে ধরা পড়ে।

লিখিত বক্তব্যেকালে তিনি আরও বলেন, অবিলম্বে অপসারণের দাবী জানান। পরে এলাকাবাসী বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আলতাব আলী, রফিক আলী, আলীম উদ্দীন, আব্দুল মনাফ, সিরাজুল ইসলাম, কালামিয়া, লালমিয়া, কুতুবউদ্দিন, শানুর মিয়া, আব্দুল বারী, আমীর আলী, আব্দুল কাদির, আব্দুল কাহার, সামসুল হক, নুরুল মোত্তাক্বীন, তাজুল হক প্রমুখ।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান বলেছেন, এলাকাবাসী সাংবাদিক সম্মেলন, মানববন্ধন করেও কোন লাভ নেই। আমি অনিয়ম দূর্ণীতির সাথে জড়িত নয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল শাখার উদ্যোগে কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা প্রদান

30 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.shadhinsurjodoy.com