1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শান্তিগঞ্জে মাইক্রোবাস পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫

এস ডব্লিউ সাগর (তালুকদার) সুনামগঞ্জ প্রতিনিধিঃ


উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সুনামগঞ্জ জেলা বাস—মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং— চট্ট ১৮৬৬) এর অন্তর্ভুক্ত শান্তিগঞ্জ মাইক্রোবাস পরিচালনা কমিটির নির্বাচন। বৃহস্পতিবার শান্তিগঞ্জ বাজারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ৭৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৩টি।

প্রতিদ্বন্দ্বী গুলজার হোসেনকে (মোটরসাইকেল) বড় ব্যবধানে হারিয়ে সভাপতি নির্বাচিত হন আনারস প্রতীকের শাহ আলম। শাহ আলম পেয়েছেন ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গুলজার হোসেন পেয়েছেন ২৬ ভোট। সম্পাদক পদে ৪৩ ভোট বিজয়ী হয়েছেন আবদাল হোসেন (চেয়ার)। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন তুরন (ঘোড়া) পেয়েছেন ৩০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে কলস প্রতীক নিয়ে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সজীব আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আহমদ ডাব মার্কায় পেয়েছেন ২৪ ভোট। কোষাধ্যক্ষ পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন কুহিনূর রহমান (হরিণ)। তিনি পেয়েছেন ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান (মাছ) পেয়েছেন ৩০ ভোট। এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় এর আগেই নির্বাচিত হন সহ—সভাপতি পদপ্রার্থী ইমরান হোসেন (হাতি), সহ—সম্পাদক নাইম আহমদ (লাইটেস) ও সদস্য কামাল হোসেন (ফুটবল)।

বিকাল সাড়ে ৪টায় সকল শ্রমিকদের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা বাস—মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং— চট্ট ১৮৬৬)—এর সাধারণ সম্পাদক মো. নূরুল হক ।
শান্তিগঞ্জের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা বাস—মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং— চট্ট ১৮৬৬)—এর কার্যকরী সভাপতি মো. বুরহান উদ্দিন। সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা বাস—মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং— চট্ট ১৮৬৬)—এর সাংগঠনিক সম্পাদক মো. রজব আলী মোল্লা, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও সদস্য আতর আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট