1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শহীদ আয়াতুল্লাহর পরিবারের পাশে জামায়াতে ইসলামী, ঈদ উপহার প্রদান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার ( সুনামগঞ্জ) :


মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ আয়াতুল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঈদুল আযহা উপলক্ষে শহীদের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে ঈদ উপহার প্রদান করে মধ্যনগর উপজেলা জামায়াত।

বৃহস্পতিবার (৫ জুন) শহীদ আয়াতুল্লাহর পিতা হাজী সিরাজুল ইসলামের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অনল মিয়া, দক্ষিণ বংশীকুন্দ্রা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফা, চামরদানী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তাহের জালালি প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন মাহবুর আলম (সহ-সভাপতি, দক্ষিণ বংশীকুন্দ্রা ইউনিয়ন), মোসাহিদ মিয়া (বায়তুল মাল সম্পাদক, মধ্যনগর ইউনিয়ন), উপজেলা ছাত্রশিবিরের সদস্য এস. এম. ছাব্বির মড়ল, নাজির হোসেনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, শহীদ আয়াতুল্লাহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গৌরবোজ্জ্বল নাম। তাঁর আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না। জামায়াতে ইসলামী সবসময় শহীদদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট