1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্যামলবাজার সিরাজ মহমা উচ্চবিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫

এস ডব্লিউ সাগর (তালুকদার)সুনামগঞ্জ প্রতিনিধিঃ


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শ্যামলবাজার সিরাজ মহমা উচ্চবিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং মোঃ শামীম সাজ্জাদ শাহীনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আহমদ মাস্টার। তিনি বলেন, ‘এই বিদ্যালয়টি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ও ঐকান্তিক চেষ্টার ফসল। এক বছরের ব্যবধানে বিদ্যালয়টি শিক্ষার আলো চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, এবং শতাধিক শিক্ষার্থী এখানে নিয়মিত পাঠগ্রহণ করছে।’
সভাপতির বক্তব্যে নজির উদ্দিন মাস্টার বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যতটা কঠিন, তা ধরে রাখা আরও কঠিন। আমরা সব বাধা অতিক্রম করে শিক্ষার আলো ছড়াতে কাজ করছি। কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা দুঃখজনক। আমি সবাইকে অনুরোধ করব—এই ধরনের বিভ্রান্তিকর প্রচারে কান না দিয়ে একসাথে কাজ করি বিদ্যালয়ের অগ্রগতির জন্য।’
সভায় বক্তারা বলেন, শিক্ষার বিকাশে ঐতিহ্যবাহী শ্যামলবাজার সিরাজ মহমা উচ্চবিদ্যালয়ের কোনো বিকল্প নেই। যারা অহেতুক বিরোধিতা করছে, তারা প্রকৃতপক্ষে সামাজিক অগ্রগতির প্রতিবন্ধক এবং বিভ্রান্তিকর গুজব রটিয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট করতে চাইছে।
বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিদ্যালয়টির মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমিদাতা লন্ডনপ্রবাসী মোঃ সোহেল সিরাজী , প্রবাসী মাওলানা কয়েছ আহমদ, ফরহাদ আলম, ফয়জুল্লাহ, আব্দুল মছব্বির ও তোফায়েল আহমেদ তুহিন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মোঃ রাজা আহমদ জুনাব আলী, মাওলানা কাজী মোঃ ওয়াজিহ উদ্দিন মোঃ মিনু মিয়া মোঃ আইয়ুব আলী, , হাজী মোঃ আব্দুল খালেক বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মোঃ, আব্দুর রউফ, ডাঃ মোঃ গৌছুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ এশাদ আলী , মোঃ শূনুর মিয়া মোঃ বাচ্চু মিয়া, মোঃ লাল মিয়া, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আব্দুল মান্নান, জিয়াউল হক, মোঃ সাইদুল হক সিরাজী তোফায়েল আহমদ এরশাদুল হক লাল মোহাম্মদ ইল্লাছ আলী মোহাম্মদ কর্নেল মোঃ জয়নুল হক মোঃ নইজুল হক মোহাম্মদ আল-আমিন সিরাজী মোঃ সামছুল হক , শেখ মোঃ রাসেল প্রমুখ। সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সবার সহযোগিতায় শ্যামল বাজার সিরাজ মহমা উচ্চ বিদ্যালয়ের এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা কামনা করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট