1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোল্লাহাটে রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত – দুইটি পৃথক হত্যা মামলা, এলাকা পুরুষশূন্য

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গত ৭ জুন সংঘটিত ওই মর্মান্তিক ঘটনায় নিহত হন মুরসালিন চৌধুরী ও আব্দুল আজিজ চৌধুরী। পরবর্তীতে দুটি পৃথক হত্যা মামলা দায়ের হয়েছে, যাতে শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

১১ জুন ২০২৫ তারিখে নিহত মুরসালিন চৌধুরীর ভাইপো দ্বীন ইসলাম চৌধুরী (২৭), পিতা – এরশাদ চৌধুরী, গ্রাম – সিংগাতী, বাদী হয়ে মোল্লাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনকে আসামি করা হয়েছে। মামলা নং – ০৯/২০২৫।

একই দিন, নিহত আব্দুল আজিজ চৌধুরীর ভাই এরশাদ চৌধুরী (৬৮) ৪৩ জনের নাম উল্লেখ করে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার নম্বর – ০৮/২০২৫।

এ দুটি মামলার পর থেকেই সিংগাতী গ্রামে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সম্ভাব্য গ্রেফতারের আশঙ্কায় অধিকাংশ পুরুষ গ্রাম ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। ফলে এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে, যাতে করে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সাধারণ জনগণ স্বস্তিতে ফিরতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট