1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা:

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

এস এম মিজান, সুনামগঞ্জ:


টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশ এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

রবিবার (২২ জুন) রাতে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম( রুটিন দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওর ও সংলগ্ন এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সুনামগঞ্জ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের সময় পূর্বে জারিকৃত সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

সাম্প্রতিক সময়ে টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের অনিয়ন্ত্রিত ভিড়, হাউসবোটে উচ্চ শব্দ গান বাজনা,হাওরে পলিথিন, প্লাস্টিক বোতল ও বর্জ্য ফেলা এবং অন্যান্য পরিবেশবিরোধী কর্মকাণ্ডের ফলে হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। ফলে প্রশাসনের এ ধরনের সংবেদনশীল ও বাস্তবমুখী উদ্যোগকে পরিবেশবাদী মহল স্বাগত জানিয়েছে।

সুনামগঞ্জের স্থানীয় পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারা বলছেন, “এটি সময়োপযোগী একটি সিদ্ধান্ত। প্রাকৃতিক সম্পদ রক্ষায় এমন উদ্যোগ আরও জোরালোভাবে বাস্তবায়ন করা জরুরি।”

প্রসঙ্গত, দেশের একমাত্র রামসার ঘোষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওর শুধু জীববৈচিত্র্যের ভান্ডারই নয়, বরং সারা দেশের পর্যটকদের অন্যতম গন্তব্যও বটে। তাই এই হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
এস এম মিজান
সুনামগঞ্জ
২২.০৬.২০২৫
০১৭৭০৬৭৮৭৮৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট