1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়া আদর্শ থানা ছাত্রশিবিরের নতুন সভাপতি আবদুল ওহাব, সেক্রেটারি মামুন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন( অনলাইন রিপোর্টার)


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আদর্শ থানা শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুর ২টায় হাতিয়া পৌরসভার একটি মিলনায়তনে সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুল ওহাব বাবুল। একই সভায় থানা সেক্রেটারি হিসেবে মনোনয়ন পেয়েছেন আবদুল্লাহ আল মামুন।

নবনির্বাচিত সভাপতি আবদুল ওহাব বাবুল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল প্রথম বর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি সংগঠন এবং লেখালেখিতেও সক্রিয়। ইতোমধ্যে জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় তার নামে ৪০টির বেশি প্রবন্ধ, নিবন্ধ ও উপসম্পাদকীয় প্রকাশিত হয়েছে। তিনি জনপ্রিয় ব্লগ সাইট ‘আলাপন.কম’-এর একজন নিয়মিত লেখক হিসেবেও পরিচিত। এর আগে তিনি থানা শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এবং প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেক্রেটারি পদে মনোনীত আবদুল্লাহ আল মামুন বর্তমানে চরকৈলাশ হাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যয়ন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি সংগঠনের বিভিন্ন দায়িত্বে ছিলেন। পূর্বে তিনি থানা দপ্তর সম্পাদক এবং পৌরসভা ওয়ার্ড পর্যায়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত এই নেতৃত্বকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে। নেতৃবৃন্দ জানিয়েছেন, এ নেতৃত্বের মাধ্যমে হাতিয়া আদর্শ থানায় ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট