1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ


চাঁদপুরের কচুয়ায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে (১১ মার্চ) কচুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবদীন স্বপন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম।

সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় দিবসগুলো উপলক্ষে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, দোয়াসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা তপু আহমেদ, সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাসান মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও সাধারণ সম্পাদক প্রফেসর এমদাদ উল্যাহসহ সাংবাদিক, রাজনীতিবিদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কচুয়া উপজেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে এবং এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শহীদদের স্মরণে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করা সকলের দায়িত্ব। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট