1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে কচুয়ায় অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি


জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় অগ্নিকান্ড ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার উদ্বোধন করেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সবার আগে প্রয়োজন সচেতনতা ও প্রস্তুতি। নিয়মিত মহড়ার মাধ্যমে সাধারণ মানুষকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়া গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

মহড়ায় কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকান্ড ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে হয় এবং ভূমিকম্পের সময় ও পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম কীভাবে পরিচালনা করা হয় তা বাস্তব প্রদর্শনের মাধ্যমে দেখান। একই সঙ্গে ভূমিকম্পে কেউ আহত হলে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাও তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মহড়ায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ায় এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দেয়। অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবি-: অগ্নিকান্ডে দাহ্য পদার্থ কিভাবে নিয়ন্ত্রন করা হয় তা প্রদর্শিত করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট