1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে সততা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)


(২৯ আগস্ট রোজ শুক্রবার ২০২৫ ইং মাগরিবের নামাজের পর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আজহারুল ইসলাম অনিকের সভাপতিত্বে, শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়,
সভায় মানবতার সেবায় সংস্থার বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এতে সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের সভাপতি মোঃ আজহারুল ইসলাম অনিক তার বক্তব্যে বলেন—সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানোর জন্য প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। মানবিক সেবাকে শুধু একটি কর্ম নয়, বরং ইবাদত হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন—“মানবসেবা কেবল একটি সামাজিক কাজ নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। সততা ও আন্তরিকতা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”
সভায় বক্তারা দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও জনসচেতনতামূলক ও সেবামূলক কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সততা সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আগামীতেও মানুষের কল্যাণে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
সভায় উপস্থিত সদস্য মোঃ ছায়েদ আলী বক্তব্যে বললেন আমরা আগামী দিনে মানবতার সেবায় নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন ইনশাআল্লাহ।
সততা সমাজ কল্যাণ সংস্থার সদস্য ও সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন,আজহারুল ইসলাম অনিক, মোঃ ছায়েদ আলী,সুহেল রানা,এ এফ.সিকদার হেলাল,
শান্ত মৃধা, মোঃ রমজান আলী,শাহিন শাহ,ইয়াসিন আহমেদ,রাজু মিয়া,মাহাবুব হোসাইন,মীর মাহিয়া মাহি, আমিরুল ইসলাম, জাবেদ হাসান,
আঃ কাদির, আব্দুল মিয়া, মোঃ রাকিব,মোঃ হাসান,মোঃ নাহিদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট