1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

এস ডব্লিউ সাগর ( তালুকদার )সুনামগঞ্জ প্রতিনিধি


নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২)-এর মরদেহ উদ্ধার করা হয়ে।শুক্রবার সকালে

সুনামগঞ্জের দিরাই উপজেলার নদী থেকে গাজীনগরীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তার ফুপাতো ভাই জুনেদ আহমদ।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক শুক্রবার সকাল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এখন এটি ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হবে।গাজীনগরী জমিয়তে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ছিলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয় প্রত্যাশী হিসাবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন।

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরারসার প্রিন্সিপাল ও পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনোরকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী রুবি বেগম। তার সন্ধান দাবিতে বৃহস্পতিবার শান্তিগঞ্জে বিক্ষোভও করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট