1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

৫ দফা দাবীতে গোয়াইনঘাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

গোয়াইনঘাট প্রতিনিধি:


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবীতে কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি, সিলেট-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে আওয়ামিলীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। গণহত্যাকারী আওয়ামিলীগের বিচার নিশ্চিত করা সহ সংস্কার দৃশ্যমান করার দাবী জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার আবুল হোসেন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমরান আহমেদ ও হাফিজ মিছবাহ উদ্দিন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও. মাশুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. ফয়েজ আহমদ, ডাক্তার আব্দুন নূর, আহমদ আল মাসুদ, আরিফ আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক আহমদ, ছাত্রশিবির গোয়াইনঘাট কলেজ শাখা সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, যুবনেতা সাদিকুর রহমান, ইবরাহীম খলিল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট