1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে” টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রবিবার ( ২৮ সেপ্টেম্বর ২৫ ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে মোট ১১৯ জন নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জন রোগীকে ফ্রি চশমা দেওয়া হয় এবং ১৯ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। বিনামূল্যে এই সেবা পেয়ে রোগীরা আনন্দ প্রকাশ করেন ও বলেন “আমরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতাম না। বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা কৃতজ্ঞতা ও আনন্দিত।”

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা। ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ চক্ষু সার্জনদের একটি টিম।

ক্যাম্পের সিনিয়র অর্গানাইজার শুভ সরকার বলেন “ইস্পাহানী চক্ষু হাসপাতালের অভিজ্ঞ সার্জন ও টিমকে নিয়ে আমরা ছানি অপারেশনসহ চোখের নানা রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকি।”

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন সভাপতি মইনুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিপন আলী ওয়ারিস, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, সহ-প্রচার সম্পাদক মাছুম আহমেদ, কার্যকরী সদস্য তোফাজ্জল হোসেন রাকিব, জাহিদ হাসান জয়,
মুয়িজুর রহমান মিঠু প্রমুখ

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ক্যাম্প-সিনিয়র অর্গানাইজার শুভ সরকার এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট