1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ :


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাংগুয়ার হাওরে বেড়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের পাশে (শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার বাসিন্দা ও চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে ‘সেঁজুতি ট্রাভেলস’ এর একটি দূরপাল্লার বাসে (নম্বর ১৫-৬০৮২) করে টাংগুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেন।

পথিমধ্যে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা বাসের নিচে চাপা পড়ে মারা যান।

এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠান।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সময়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি খাদে পড়ে উল্টে আছে। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট