1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

খাগড়াছড়ি সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসআইসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মোঃ মোবারক হোসেন, দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:


চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের ফটিকছড়ি আমতলী এলাকায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপ–পরিদর্শক (এসআই)সহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম (৪০) এবং ফকিরপাড়া এলাকার মো. হাফিজ (৩০)।

এসআই সাইফুল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মোহাম্মদ লেয়াকত আলীর ছেলে।

দুর্ঘটনায় কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান এবং মো. ইয়াসিন গুরুতর আহত হন। তারা একই মোটরসাইকেলে এসআই সাইফুল ও হাফিজের সঙ্গে অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলই অতিরিক্ত গতিতে ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের অবস্থা গুরুতর বলে জানান।
ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিক বলেন, “একটি মোটরসাইকেলে দুই পুলিশ সদস্য এবং অপরটিতে দুই স্থানীয় যুবক ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।”

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট