1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নোয়াখালীর হাতিয়ায় প্রথমবারের মতো ফেরি সংযোগের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)


নিঝুম দ্বীপের দেশ হিসেবে পরিচিত নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষ নদী পারাপার করে সি-ট্রাক, ট্রলার ও স্পিডবোটে ভর করে। কিন্তু ভারী মালামাল ও যানবাহন পরিবহনে কোনো ফেরি না থাকায় বহু বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে দ্বীপবাসীর।

দীর্ঘদিনের দাবি হাতিয়ায় ফেরি সার্ভিস অবশেষে বাস্তবায়নের পথে। নলচিরা ও চেয়ারম্যান ঘাটে ফেরিঘাট নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। ঘাট এলাকায় চলছে ভরাট, সড়ক নির্মাণ ও ল্যান্ডিং স্টেশন তৈরির কাজ।

ফেরি চালু হলে বদলে যাবে জীবনযাত্রা
হাতিয়ার সাড়ে সাত লাখ মানুষের একমাত্র ভরসা ছিল নৌযান। পুরোনো সি-ট্রাকের বিকল হওয়া, প্রতিকূল আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ থাকা, ট্রলারডুবির ঝুঁকি সব মিলিয়ে দুর্ভোগ যেন নিত্যসঙ্গী।

স্থানীয় বাসিন্দা মজিদ বলেন,
সি-ট্রাকে ভারী মালামাল নেয়া যায় না। সামান্য মাল নিতে গেলেও অতিরিক্ত টাকা দিতে হয়। এতে খরচ বাড়ে।”

ব্যবসায়ী ইসমাইল জানান,
হাতিয়া ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি পর্যটন এলাকা। ফেরি হলে পর্যটকরা নিজেদের গাড়িতে নিরাপদে ভ্রমণ করতে পারবে।”

ঢাকা থেকে আসা পর্যটক সৈকত বলেন,
ট্রলার বা স্পিডবোট নিরাপদ নয়। গাড়ি নিয়ে গেলে আরও ভালোভাবে ঘোরা হতো। ফেরি হলে সেটা সম্ভব হবে।”
স্বাস্থ্যসেবা ও জরুরি পরিবহনেও বড় সুবিধা

স্থানীয় ফার্মাসিস্ট তাজুল ইসলাম বলেন,
ফেরি চালু হলে অ্যাম্বুলেন্স সরাসরি দ্বীপে আসতে পারবে। উন্নত স্বাস্থ্যসেবা পাওয়া সহজ হবে।”

প্রশাসনের আশা শিগগিরই ফেরি চালু
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন,
প্রতিদিন ২০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে মানুষকে জেলা শহরে যেতে হয়। ফেরি পেলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

ব্যবসায়ীদের বহু বছরের স্বপ্ন
নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, শতাধিক শ্রমিক কাজ করছেন দিনরাত। ঘাটের অগ্রগতি দেখতে প্রতিদিন যান স্থানীয় ব্যবসায়ী দুলাল ব্যাপারী।

তিনি বলেন,
কখনো ভাবিনি ফেরি আসবে। এখন চোখে দেখা যাচ্ছে। ফেরি চালু হলে মালবাহী ট্রাক সরাসরি দোকানের সামনে পৌঁছাবে। খরচ কমবে, ঝুঁকি কমবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট