1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ছায়ানটে হামলাকারীদের সনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে*

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ঢাকা বিভাগীয় প্রতিনিধি


১৯ ডিসেম্বর ২০২৫ ইং
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও গবেষণা প্রতিষ্ঠান
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে: ফারুকী
ছায়ানটে হামলা করা ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে হামলা ও ভাঙচুর হওয়া ছায়ানট পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

‎এ সময় ফারুকী বলেন, আমরা যে মুহূর্তে একটা গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখছি ঠিক সেই মুহূর্তে এরকম একটা সাংস্কৃতিক সংগঠনে আক্রমণ করাটা কতবড় নিন্দনীয় কাজ হতে পারে তা বলার ভাষা নেই। যারা এই হামলা করেছে তাদের বিভিন্ন রকম সিসি ক্যামেরা দেখে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্তের কাজ করছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ছায়ানটে হামলার মধ্যে দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ছায়ানট সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তারা নিজেদের তহবিল থেকে পরিচালিত হয়। তারা সরকারের কাছ থেকে কোনো তহবিল নেয় না।
আত্মনির্ভরশীল একটি সাংস্কৃতিক ও গবেষণামূলক প্রতিষ্ঠান।
‎তিনি আরও বলেন, আমরা বলেছি ছায়ানটের যা কিছু ক্ষতিসাধন হয়েছে তারা যদি আমাদের কে জানায়, আমরা আমাদের তরফ থেকে তাদের সহায়তা করবো। এছাড়াও তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের কেবিনেট মিটিং ছিল সেখানে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যেন আমাদের মূল ফোকাসের জায়গা থেকে হারিয়ে না যাই। আমাদের মূল ফোকাসের জায়গা ছিল, আমরা একটি গণতান্ত্রিক সমাজে যেতে চাই। গণতান্ত্রিক সমাজ বলতে, যেখানে নানান রকম সমাজের মানুষ থাকবে, নানান রুচির মানুষ থাকবে। এ সব মানুষই আমরা একটা জায়গায় সহাবস্থান করবো।

সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা বলেন, আমরা যদি সত্যিকার অর্থে একটা গণতন্ত্র চাই, তাহলে সব সমাজ, সব দলমতের, সব রুচির মানুষের সহাবস্থান করতে দিতে হবে। হয়ত আমার সঙ্গে আপনার অনেক কিছু মিলবেনা কিন্তু আমি আপনি পাশাপাশি বসে যেন এক টেবিলে খেতে পারি এ জায়গাটা আমি চাই।
ছায়ানটে হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তিনি বলেন, আমি ছায়ানটের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দুই-তিন দিনের মধ্যে খসড়া করে বুঝতে পারবেন টোটাল ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে।

‎এ সময় তিনি ফারুকী বলেন, এটা অবশ্যই নির্বাচন বানচাল করার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার সঙ্গে প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। আসলে যদি প্রতিবাদ হয়ে থাকে, আমরা কার সঙ্গে প্রতিবাদ করছি, কি জন্য প্রতিবাদ করছি? একটা বিষয় লক্ষ্য করে দেখেন, যে মুহূর্তে জাতি হাদিকে নিয়ে শোকাহত থাকার কথা, যে মুহূর্তে হাদিকে নিয়ে জাতি কথা বলার কথা। কিন্তু আজকে আমাদের কে কথা বলা ঘুরিয়ে দিয়েছে কারা, কারা ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানটে হামলা করেছে? যারা এ কাজটা করেছে তারা অবশ্যই বাংলাদেশের ভালো চায় না। যারা সত্যিকারে হাদিকে ভালোবেসেছে, তারা গতকাল আমরা দেখেছি শাহবাগে অবস্থান করে শোক প্রকাশ জানিয়েছে। যারা এ হামলা করেছে তারা কারা, কেন করেছে তা আমরা জানি, আপনারা জানেন। তাদের আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো।উপযুক্ত শাস্তি বিধানে যা যা করা দরকার সবকিছুই করবে সরকার। এই ঘটনা দমন করতে হবে। বাংলাদেশকে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে বর্তমান প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট