1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চট্টগ্রাম ৪ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে পোস্টার টাঙানোর অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নাজমুল হোসাইন উপজেলা (প্রতিনিধি)


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সম্প্রতি বিভিন্ন এলাকায় প্রকাশ্যে বিদ্যুৎ লাইনের তার, গাছের মাঝখান, দোকানের শাটার ও দেয়ালে সারিবদ্ধভাবে নির্বাচনী পোস্টার টাঙানো হয়েছে—যার প্রমাণ হিসেবে একাধিক ছবি সামনে এসেছে।
ছবিতে দেখা যায়, বিদ্যুৎ লাইনের সঙ্গে দড়ি বেঁধে একাধিক পোস্টার ঝুলিয়ে রাখা হয়েছে। কোথাও আবার গাছের ফাঁকে ফাঁকে লাইনে লাইনে পোস্টার টাঙানো হয়েছে। একই সঙ্গে দোকানের শাটার ও দেয়ালেও পোস্টার সাঁটানো হয়েছে, যা স্পষ্টভাবে নির্বাচনী প্রচারণার অংশ বলে মনে করছেন স্থানীয়রা।
নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার, ব্যানার ও ফেস্টুন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি কালো-সাদা হলেও কোনো ধরনের পোস্টার টাঙানো বা সাঁটানো আইনত বৈধ নয়। কেবল নির্ধারিত শর্ত মেনে লিফলেট বিতরণের অনুমতি রয়েছে, তবে তা কোথাও টাঙানো যাবে না।
বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ লাইনের তার ও খুঁটি ব্যবহার করে পোস্টার টাঙানো শুধু আচরণবিধি লঙ্ঘনই নয়, এটি জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে সরকারি ও বেসরকারি স্থাপনা ব্যবহার করে অনুমতি ছাড়া প্রচারণা চালানো আইনবিরোধী।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আচরণবিধি কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এসব অবৈধ পোস্টার অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট