1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মৌলভীবাজারে ভূঁইয়া জাতিগোষ্ঠীর ৫ম মহাসমাবেশ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)


মৌলভীবাজারের জুড়ী উপজেলার রাজকী চা বাগানে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের ৫ম মহাসমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাজকী চা বাগান মাঠে দিনব্যাপী মহাসমাবেশে ভুঁইয়া সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এক জাঁকজমকপূর্ণ মিলনমেলা, মতবিনিময় ও রং সভার আয়োজন করা হয়।

বাংলাদেশে ১১৮টি চা বাগান নিয়ে গঠিত বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে মঞ্চ উদ্বোধন করেন রাজকী চা বাগানের সজল ভুঁইয়া।

ধর্মীয় রীতিনীতি অনুসারে বীর পূজা ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পবিত্র গীতা পাঠ করেন রাজকী চা বাগানের ববিতা ভুঁইয়া। মহাসমাবেশে সজল ভুঁইয়ার সভাপতিত্বে মহাদেব ভুঁইয়া ও বাবুরাম ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অশোক রঞ্জন পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাসান জলিল, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোরশেদ আলম রাজা এবং রাজকী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি পবন চাষাসহ প্রমুখ।

মহাসমাবেশে বক্তারা বলেন, সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে নারীদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। একই সঙ্গে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মাদকের কারণে চা বাগান এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়তেছে।

মহাসমাবেশে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিরোধ ভুঁইয়া বলেন, আজ আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেকে সরকারি চাকরিতে, কেউ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, আবার অনেকে প্রবাসে কর্মরত। এই অগ্রযাত্রা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সমাজের নিয়ম-কানুন মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, সমাজ ছাড়া কোনো মানুষ একা চলতে পারে না। সমাজকে উন্নয়নের পথে নিতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট