1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন রোডে বড় গর্তে টমটম দুর্ঘটনা, আহত ২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার:


শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন রোডের শাহজাহানপুর এলাকায় শিববাড়ি বাজার সংলগ্ন মসজিদের সামনে সড়কে বড় গর্ত থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনা ঘটছে। ১৩ ফেব্রুয়ারি রোজ শুক্রবার দীর্ঘদিন ধরে গর্তটি সংস্কার না হওয়ায় পথচারী ও যানবাহন চালকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে শ্রীমঙ্গল শহর থেকে আসার পথে একটি টমটম উক্ত গর্তে পড়ে গেলে গাড়িটি উল্টে যায়। এতে টমটমে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গর্তটি রাস্তায় তৈরি হয়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বিশেষ করে রাতের বেলায় ও বৃষ্টির সময় গর্তটি দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট