1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপুরে শিব চতুর্দশী পালিত ভক্তদের পদচারণায় মুখর মন্দির প্রাঙ্গণ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

শান্ত দে দুর্গাপুর উপজেলা প্রতিনিধি


​আজ পবিত্র শিব চতুর্দশী। ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত নেত্রকোণার দুর্গাপুরের আকাশ-বাতাস। বিশেষ করে ঐতিহাসিক দশভূজা মন্দির প্রাঙ্গণে বিকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভের আশায় মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পূজা, অর্চনা ও জল অভিষেক।
​দুর্গাপুরের এই মন্দিরটি অত্র অঞ্চলের অন্যতম ৷ শিব চতুর্দশী উপলক্ষে মন্দিরটিকে বিশেষভাবে সাজানো হয়েছে। ভক্তরা দুধ, ডাব, মধু এবং গঙ্গার জল নিয়ে শিবলিঙ্গে অভিষেক করার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন।

মন্দিরের প্রধান পুরহিত বলেন ​শিব চতুর্দশী হলো অন্ধকার ও অজ্ঞানতা দূর করার তিথি। আমরা জগতের মঙ্গল কামনায় মহাদেবের আরাধনা করছি। এখানে অত্যন্ত নিষ্ঠার সাথে এই পূজা হয়ে আসছে। এবারও ভক্তদের উপস্থিতি ও ভক্তি দেখে আমরা অভিভূত।

​পূজা দিতে আসা অঙ্কি চক্রবর্তী নামের এক তরুণী বলেন
​প্রতি বছরই আমি এই তিথিতে উপবাস থেকে বাবার মাথায় জল ঢালতে আসি। এবার দশভূজা মন্দিরের পরিবেশ খুব সুন্দর। নিজের পরিবার আর দেশের মানুষের সুখ-শান্তির জন্য প্রার্থনা করেছি।
​উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ সাহা জানান
​শিব চতুর্দশী উপলক্ষে আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। ভক্তদের মিলনমেলায় মন্দির প্রাঙ্গণ মুখরিত। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
​পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাত পর্যন্ত চলবে শিবের মাথায় জল ঢালা ও পুজা অর্চনা ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট