1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষ বিজয়ী হওয়ায় সাবেক ছাত্রদল নেতা শিপলুর শুভেচ্ছা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি :


এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাতক টেকনিক্যাল কলেজের সাবেক ছাত্রদল নেতা কাজী ফাহিম ইসলাম শিপলু।

এক শুভেচ্ছা বার্তায় শিপলু বলেন, সুনামগঞ্জ–৫ আসনের ভোটাররা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষার পক্ষে যে রায় দিয়েছেন, এই বিজয় তারই প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত এমপি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বেকার তরুণদের কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের কল্যাণে কাজ করাই হবে এই বিজয়ের প্রকৃত সার্থকতা। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষক, জেলে ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন তিনি।
শিপলু তাঁর বার্তায় বিজয়ী প্রার্থীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সুনামগঞ্জ–৫ আসনের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ–৫ আসনে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় অর্জন করেন কলিম উদ্দিন আহমেদ মিলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট