1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় পিডিবিএফ-এর উদ্যোগে ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর উদ্যোগে সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের জন্য ৩ (তিন) দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের তত্ত্বাবধানে পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের ২য় পর্যায়ের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার সোহেল রানা-এর সভাপতিত্বে এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা আবু বকর মিয়াজী-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের উপ-পরিচালক দরমান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য অফিসার ওয়াসিম এবং কচুয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ও সাংবাদিক ইমাম হাসান।

প্রশিক্ষণ কর্মসূচিতে নারী নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, দল পরিচালনার কৌশল, সমবায় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং আত্মনির্ভরশীলতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এতে বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ নারীদের নেতৃত্বের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট