1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কয়রাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টুর ইন্তেকাল,দুর্ঘটনায় পড়ে শেষ নিঃশ্বাস, এলাকায় শোকের ছায়া

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ নাজমুল হক , চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলা কয়রাডাঙ্গা গ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সন্ধ্যার দিকে বাসায় বাথরুমে যাওয়ার সময় হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সেবা দেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীরা তার বাসায় ছুটে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।
গ্রামবাসীরা জানান, নুরুজ্জামান নান্টু ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতার জন্য অবদান রাখেন তিনি। স্বাধীনতার পরও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয়রা বলেন, তিনি সবসময় তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন। তার জীবনাদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজের সময়সূচি পরে জানানো হবে। এলাকাবাসী তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট