1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং ঘোষের দিঘির পাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

মোঃ সৌরভ হোসেন (বরিশাল জেলা প্রতিনিধি)


বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে রূপাতলী হাউজিংয়ের বাজার রোডের ১৯ নম্বর রোডের সামনে ঘোষের দিঘির পাড় এলাকায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ সময় স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। আগুনের কারণে আশপাশের বেশ কয়েকটি দোকান ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট