1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মানবিকতার হাত বাড়ালো শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬

ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল:


মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে মানবিক উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা।
শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ শেষে শ্রীমঙ্গল রেলস্টেশনসহ শহরের বিভিন্ন এলাকায় বসবাসরত অসহায় ও বঞ্চিত মানুষের মাঝে রান্না করা সেমাই ও কেক বিতরণ করা হয়। সংস্থাটির উদ্যোগে শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় এই খাদ্যসামগ্রী।

সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ বলেন, ঈদের আনন্দ শুধু কিছু মানুষের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গেও ভাগাভাগি করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। খাবারের পাশাপাশি তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের বিশেষ দিক।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আশিকুর রহমান, সহ-সভাপতি আব্দুল হক টিটু, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ ও অমিত রায়, কার্যকরী সদস্য তোফাজ্জল হোসেন রাকিব, আলী আহমেদ, আবুল হাসান সোহাগ, মোছাঃ শারমিন আক্তার, সৌরভ আহমেদ, সোহেল আহমেদ, রাসেল আহমেদসহ অন্যান্য সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট