1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও স্মারক ‘কলকলি’র মোড়ক উন্মোচন সম্পন্ন।

লোকমান মাহমুদ (কমলগঞ্জ, মৌলভীবাজার)
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬

লোকমান মাহমুদ, কমলগঞ্জ (মৌলভীবাজার):


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চিৎলীয়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মাদ্রাসার মিলনয়াতনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এবারের আয়োজনের প্রধান আকর্ষণ ছিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘কলকলি’-এর জমকালো মোড়ক উন্মোচন। ঈদ-উল-ফিতরের আমেজে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক প্রজন্মের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষাপ্রাঙ্গণে সমবেত হয়ে স্মৃতিচারণ ও পারস্পরিক কুশল বিনিময়ে মেতে ওঠেন।

উল্লেখ্য যে, এর আগে গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে মাদ্রাসার ৫২ বছর পূর্তি উপলক্ষে এক বিশাল পুনর্মিলনী অনুষ্ঠান এবং ৩৬ বছর অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী বিদায়ী সুপার মাওলানা সামছুল হক মহোদয়ের এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারের ঈদ পুনর্মিলনী ও স্মারক প্রকাশনা অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে এক নতুন প্রাণের সঞ্চার করেছে।

উপস্থিত বক্তারা বলেন, ‘কলকলি’ স্মারকটি মাদ্রাসার দীর্ঘ ৫২ বছরের শিক্ষা ও ঐতিহ্যের এক দালিলিক রূপ। এটি শুধু একটি বই নয়, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি মমত্ববোধ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের এই বন্ধন আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের কর্মজীবন শেষে বিদায় নেওয়া সুপার সামছুল হক মহোদয়ের অবদানকেও অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট