1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার:


আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় শহিদ দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব।
দিবসের শুরুতেই প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন ও যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহিদ মিনারে এসে পৌঁছায়। সেখানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, ঝলক দত্ত, শামসুল ইসলাম শামীম, মিজানুর রহমান আলম ও সাইফুল ইসলাম।
শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকরা বলেন, স্বাধীনতার এই মহিমান্বিত ইতিহাস জাতির প্রেরণার উৎস। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় গৌরব। ভবিষ্যত প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই হবে আমাদের প্রধান দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট