1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে রাকিবের রক্তদানে রক্ষা পেল একজন মা, জন্ম নিল দুটি যমজ সন্তান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার মৌলভীবাজার


শুক্রবারের শান্ত সকালে শ্রীমঙ্গলে রচিত হলো এক অনন্য মানবিকতার গল্প। সকাল সাড়ে ১০টার দিকে, এক গর্ভবতী মায়ের জীবন সংকটময় মুহূর্তে আশার আলো হয়ে এগিয়ে আসেন মানবিক তরুণ তোফাজ্জল হোসেন রাকিব।
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সেবক সূত্র ধরের স্ত্রীর ডেলিভারির সময় জরুরি ভিত্তিতে প্রয়োজন হয় রক্তের। সেই মুহূর্তে কোনো দ্বিধা না করে ১ ব্যাগ রক্ত দিয়ে মায়ের জীবন রক্ষায় এগিয়ে আসেন রাকিব।
শ্রীমঙ্গল কলেজ রোডে অবস্থিত দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারে, ডাক্তার নিবাস চন্দ্র পালের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় সিজার।
এসময় পৃথিবীর আলো দেখেছে দুটি নবজাতক শিশু। একটি ছেলে ও একটি মেয়ে। নতুন জীবনের এই আগমনে ভরে উঠেছে পরিবারজুড়ে আনন্দের ঢেউ। ডাক্তার নিবাস চন্দ্র পাল জানান, মা ও নবজাতক সন্তান দুটি সুস্থ আছে।
নবজাতকদের বাবা সেবক সূত্রধর আবেগঘন কণ্ঠে জানান, আমি শ্রীমঙ্গলে ডাক্তার নিবাস চন্দ্র পালের চিকিৎসায় গর্বিত যমজ সন্তানের বাবা হয়েছি। এই কঠিন সময়ে যারা রক্ত সংগ্রহে সহযোগিতা করেছেন এবং যিনি স্বেচ্ছায় রক্ত দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
এই মহৎ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রীমঙ্গল পোস্ট অফিসের পোস্টমাস্টার আব্দুল মতিন, সাংবাদিক ঝলক দত্ত এবং শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ। রক্তদাতা তোফাজ্জল হোসেন রাকিব শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার একজন গর্বিত সদস্য। তার এই নিঃস্বার্থ মানবিকতা আবারও প্রমাণ করে, মানুষ মানুষের জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট