1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে ভারাটে কর্তৃক সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ করে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)


শ্রীমঙ্গল পৌর শহরের পুরানবাজার এলাকায় একটি দোকানঘর নিয়ে ভাড়া বিরোধের ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়েছেন সংখ্যালঘু পরিবারের এক সদস্য।ভোলানাথ গোসাই নামে স্থানীয় এক বাসিন্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও অভিযোগ করেন,তাদের পারিবারিক মালিকানাধীন জায়গায় নির্মিত দোকানঘর দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে পরিচালনা করলেও ভাড়াটিয়া জোনাব আলী বর্তমানে ভাড়া পরিশোধ করছেন না।
তিনি জানান,প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে তাদের পরিবার ওই এলাকায় বসবাস করে আসছে এবং দোকান ভাড়ার আয়ের ওপরই জীবিকা নির্বাহ করে।অভিযোগ অনুযায়ী,ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়া একটি কথিত ক্রয় সংক্রান্ত কাগজ দেখান,তবে এর পক্ষে কোনো বৈধ দলিল উপস্থাপন করতে পারেননি।
তিনি জানান এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সমিতির মধ্যস্থতায় একটি নতুন ভাড়ার চুক্তি সম্পাদিত হলেও,কয়েক মাস পর আবারও ভাড়া পরিশোধ বন্ধ হয়ে যায় বলে দাবি করা হয়।
ভোলানাথ গোসাই পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন।

অভিযুক্ত জোনাব আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,৪২ বছর পুর্বে ১৯৮৭ সালে ভোলানাথ গোসাই এর পিতা রামা শংকর গোসাই একটি নন রেজিস্ট্রি দলিল মুলে এই জায়গা ১ লক্ষ টাকায় ক্রয় করেন। বর্নিত জায়গা নিয়ে আদালতে মামলা থাকায় এবং মামলা নিষ্পত্তি পরবর্তী সময়ে রামা শংকর গোসাই সরকারি ভাবে জমি রেজিস্ট্রি করে দেয়ার কথা ছিল।কিন্তু রামা শংকর গোসাই এর মৃত্যুর পর তার পুত্র ভোলানাথ গোসাই এখন আর রেজিস্ট্রি করে দিচ্ছেন না বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট