1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ছাতকে ওমানপ্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি :


এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জের ছাতক উপজেলায় শিপা বেগম (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুই সন্তানের জননী এই নারী ওমানপ্রবাসী মো. সাদিক আহমদের স্ত্রী।
ঘটনাটি ঘটে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে। জানা যায়, মো. কাউছার আহমদের ভাড়াটিয়া বাসার দ্বিতীয় তলায় সন্তানদের নিয়ে বসবাস করতেন শিপা বেগম। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
শিপা বেগম ছৈলাআফজালাবাদ ইউনিয়নের আনন্দনগর গ্রামের মো. বিরহাম উদ্দিনের মেয়ে। তার দুই সন্তান—আনিশা (৫) ও আলিফা (৩)—কে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে গোবিন্দনগর এলাকায় ভাড়াটিয়া বাসায় ছিলেন।
খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কী কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান তালুকদার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট