1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার মৌলভীবাজার।


শ্রীমঙ্গলের জানাউড়ায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত জাঁকজমকপূর্ণ এক বিশাল মেগা ফাইনাল অনুষ্ঠিত। দর্শকদের বাঁধভাঙা আনন্দ উল্লাস।

শুক্রবার (১০ এপ্রিল) ২৬ খ্রি. বিকাল ৪ ঘটিকায় জানাউড়া বাজার সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে তারা হলো, জে আর ফুটবল একাডেমি এবং রাব্বি স্পোর্টিং ক্লাব। উল্লেখ গত জানুয়ারি মাসে এই টুর্নামেন্ট শুরু হয় এত শক্তিশালী ৩২ টি টিম অংশগ্রহণ করেছিলো। সবাইকে পেছনে ফেলে জে আর ফুটবল একাডেমি এবং রাব্বি স্পোর্টিং ক্লাব ফাইনাল পৌঁছায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব তাজ উদ্দিন তাজু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – ফুটবল খেলা হলো একটি জনপ্রিয় খেলা এবং খেলাধুলা করলে মন উৎফুল্ল থাকে। তাই গ্রাম বাংলায় এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা উচিত। আগামীতে এই মাঠে ফুটবল টুর্নামেন্টে হলে আমি দুটোই পুরষ্কার দিবো।

টুর্নামেন্টে আয়োজক কমিটির প্রধান সেলিম আহমেদ বলেন – আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছি। আমরা চাই গ্রাম বাংলায় আবারও ফুটবলের জোয়ার ফিরে আসুক। ফিরে আসুক তার পুরনো ঐতিহ্য। তাই এজন্যই এমন একটি আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং আমরা এবছর দুজন গুণী মানুষকে সম্মাননা স্মারক প্রদান করেছি। তারা হলো ফুটবলের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জে আর ফুটবল একাডেমির প্রতিষ্ঠা চেরাগ উদ্দিন জুয়েল ও সাহিত্য, সংগীত, সাংবাদিকতা এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পারভেজ হাসান। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

উক্ত টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্দিষ্ট সময়ে ১-১ গোলে সমতা হলে। পরিশেষে ট্রাইবেকারে গড়ায়। এতে চ্যাম্পিয়ান হয়েছে জে আর ফুটবল একাডেমি। জে আর ফুটবল একাডেমির টিম ম্যানেজার চেরাগ উদ্দিন জুয়েল বলেন – খেলাধুলায় হারজিত থাকবেই। আমরা শুধু বিজয়ের চেষ্টা চালিয়ে গেছি। তাই এ বিজয় সম্ভব হয়েছে। আয়োজক কমিটিকে অশেষ ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য।

এছাড়া আরও উপস্থিত ছিলেন – শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, মেসার্স জামাল টি হাউজের সত্বাধিকারী জামাল আহমেদ, যুববেতা শাকির আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল আহমেদ, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মামুন আহমেদ, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, যুবনেতা কালাম আহমেদ, যুবনেতা হেলাল উদ্দিন কালা, জাহাঙ্গীর মিয়া, মুইতুর মিয়া, আছকির মিয়া, কুতুব মিয়া, আব্দুল মালিক, আব্দুর রহিম, লতিব মিয়া, মজিদ মিয়া ও এলাকার প্রবীণ মুরুব্বিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট