1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জে গুজাউনি বাঁধ ভেঙে হাওরে পানি, তলিয়ে যাওয়ার শঙ্কায় ৩ হাজার হেক্টর বোরো ধান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি :


এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের গুজাউনি বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করায় প্রায় ৩ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় কৃষকদের জানান, গতকাল রাতেই হঠাৎ করে বাঁধটি ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে হাওরে পানি প্রবেশ শুরু হয়। এতে করে হাওরের বিস্তীর্ণ জমির পাকা ও আধাপাকা ধান হুমকির মুখে পড়ে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে পিআইসি কমিটির মাধ্যমে বাঁধে কোনো সংস্কার কাজ করা হয়নি। ফলে বাঁধটি আগেই দুর্বল হয়ে পড়ে। তারা দাবি করেন, অপরিকল্পিত নির্মাণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এ ভাঙনের ঘটনা ঘটেছে। এ জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা।
বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে ভোর থেকেই শত শত কৃষক স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজে নেমে পড়েন। দিনভর তারা মাটি ও বালুভর্তি বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, জেলার বিভিন্ন হাওরের আরও কয়েকটি বাঁধে কাজ না হওয়ায় সেগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে। এতে করে চলতি মৌসুমে ব্যাপক ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে। ফসল রক্ষা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন কৃষকরা।
পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। তিনি জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে কাজ চলমান রয়েছে।
কৃষকরা দ্রুত স্থায়ী সমাধান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে চলতি মৌসুমের ফসল রক্ষা করা সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট