1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা প্রেসক্লাবের নিন্দা।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)


শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপিনেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ১২ এপ্রিল (রোববার) শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য ইসমাইল মাহমুদ, সাইফুল ইসলাম, এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, আব্দুর রব, সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, রূবেল আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, মামুন আহমেদ বক্তব্য রাখেন। সভা শেষের দিকে ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম আব্দুল হাই ডন উপস্থিত হন।

সভায় বক্তারা সাংবাদিক এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় উদ্বেগ জানিয়ে বলেন, এই ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। এধরণের মিথ্যা মামলা, হয়রানি ও ভয় ভীতি প্রদর্শন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করবে।
নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান। একইসাথে শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা আগামীকাল বেলা ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন এর সর্বসম্মত কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট