1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মৌলভীবাজারে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ইয়াসিন আহমেদ শরিফ (স্টাফ রিপোর্টার) মৌলভীবাজার:


মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও নির্ভিক অনুসন্ধানী সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে পৌর বিএনপির ২ নং ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান নাজমুল হাসানের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাদির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী কমিটির সদস্য আবুজার বাবলা, মামুন আহমেদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, দৈনিক ইত্তেফাক প্রতিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক দিনকাল প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু। প্রতিবাদ সমাবেশের সাথে সংহতি প্রকাাশ করে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গলের সভাপতি আমজাদ হোসেন রনি, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর আহবায়ক মাহমুদুল হাসান নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, অ্যাকটিভ সিটিজেনস গ্রæপ (এসিজি-স্বাস্থ্য) টিআইবি এর যুগ্ন আহবায়ক মসুদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নং ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে নানা ধরণের প্রতারণা, জালিয়াতিসহ নানা অন্যায়-দুর্নীতির সাথে জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে কেউ টু-শব্দটিও করলে বা তার অপকর্মের প্রতিবাদ করলে মামলা করে হয়রানি, নানা ধরনের ভয়-ভীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করে প্রতিবাদকারীদের নাজেহাল করেন তিনি। আলতাফের যন্ত্রণায় অতিষ্ঠ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও। তার মামলা থেকে রেহাই পায়নি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতা থেকে শুরু করে গণমাধ্যমকর্মীরাও। গত বছরের ২৪ অক্টোবর আলতাফুর রহমানের দুর্নীতি ও নানা অনিয়ম নিয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্ভিক অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহির সংবাদ প্রকাশ করেন। এর জেরে ৬ মাস পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌলভীবাজার আদালতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলা করা হয়েছে। এছাড়া আলতাফ ৫ আগস্ট পরবর্তী সময়ে দলীয় পরিচয়ে এলাকার নিরীহ মানুষসহ ব্যক্তি সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি করে আসছেন। কিন্তু অদৃশ্য কারণে ক্ষমতাসীন দল ও প্রশাসন থেকে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। সাংবদিক নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আলতাফুর রহমান এর বেপরোয়া অপকর্মের বিরুদ্ধে দল ও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় বিস্ময় প্রকাশ করে বলেন, অন্যায় দুর্নীতি বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান ও রাষ্ট্র স্বীকৃত। মামলা দিয়ে সাংবাদিকদের নিবৃত্ত করা যাবে না। মানবন্ধনে নেতৃবৃন্দ অনতিবিলম্বে এহসান বিন মুজাহির এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ আলতাফুর রহমান এর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়ার দাবি জানান। অন্যথায় সাংবাদিকসমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার সচেতন নাগরিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। মানববন্ধ ও সমাবেশে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও এবং অনলাইন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট