1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শিশু রামিসা ধর্ষণে হত্যার প্রতিবাদে বোরহান উদ্দিন সোসাইটির সমাবেশ এবং ঘৃণা প্রদর্শন জুতা ও থুথু নিক্ষেপ কর্মসূচি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে এবং সংগঠনের আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের সহযোগিতায় শিশু রামিসা সহ দেশব্যাপি ধর্ষণ হত্যা ও চরম নৈতিক অবক্ষয়ের প্রতিবাদে সমাবেশ প্রতিকি ধর্ষকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন জুতা ও থুথু নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত, মৌলভীবাজার চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত হয়।

রবিবার ২৪ মে সকাল ১১ টায় বিআইএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলা’র বিশিষ্ঠ সংগঠক এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে নির্বাহী পরিচালক আবু সামাদ সুজেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়, বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন দেওয়ানি মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন , লেখক ও গবেষক এডভোকেট মোঃ আবু তাহের,সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এডভোকেট মোস্তাক আহমেদ মম, কবি সুফি চৌধুরী , কবি আবদাল মাহবুব কোরেশী, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি মো জোসেপ আলী চৌধুরী সাংবাদিক মাহবুবর রহমান রাহেল, ,বৃটেন প্রবাসী শামীম তরফদার, শরীফ ইসলাম, আব্দুস সালাম তালুকদার।

উপস্থিত ছিলেন সমাজকর্মী আব্দুর রহমান পারভেজ, আকতার আহমদ, কাজী সোহেল আহমদ, আব্দুল কাইয়ুম রুবেল, রেজাউল করিম রাফি, ফাইয়ান আহমদ,আব্দুল মজিদ খায়ের,মোঃ মনির উদ্দিন,মাহবুবর রহমান ইয়ামীম, রেদওয়ান আহমদ ছামি, রাফিদ আহমদ রাফি,কামরুজ্জামান লাদেন,সৃজন দাশ,শাহান আহমদ, জুয়েল আহমদ, হৃদয় আহমদ, হোসাইন আহমদ রাব্বি প্রমুখ।

দেশে নারী ও শিশুর প্রতি বাড়তে থাকা সহিংসতা, ধর্ষণ, যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে এসব ঘটনাকে ‘জাতীয় জরুরি ইস্যু’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি( বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে আয়োজিত শিশু রামিসা সহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণও নির্যাতন, হত্যা এর প্রতিবাদ সমাবেশ এবং ঘৃণা, থুথু ও জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা।

একই সঙ্গে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি গ্রহণ ও তা বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে তারা।
সম্প্রতি রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যাসহ বেশ কয়েকটি ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারপ্রক্রিয়ায় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয় সমাবেশে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বাড়িয়ে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, বাস্তবে ভুক্তভোগীদের নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করাও জরুরি। বিচার চলাকালে নির্যাতনের শিকার নারী, শিশু ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট