1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ইসহাক সরকারের দলত্যাগের গুঞ্জনে নেতাকর্মীদের ক্ষোভ-আবেগ, ক্ষুদে কর্মীর পোস্ট

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মোঃ মোবারক হোসেন, দীঘিনালা প্রতিনিধি:


কেন্দ্রীয় যুবদল ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের নতুন রাজনৈতিক দলে (এনসিপি) যোগদানের গুঞ্জন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক কর্মী, সাজেক থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা নাছির উদ্দীন পিন্টু।

ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নাছির উদ্দীন পিন্টু ইসহাক সরকারের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক পথচলা এবং নানা স্মৃতিচারণ তুলে ধরে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ২০১৬ সাল থেকে তাদের পরিচয় এবং ঘনিষ্ঠতা তৈরি হয়। রাজনৈতিক সফর, ব্যক্তিগত আতিথেয়তা এবং পারস্পরিক যোগাযোগের নানা দিক তুলে ধরেন তিনি।

পোস্টে বলা হয়, ইসহাক সরকার একজন ত্যাগী নেতা হিসেবে জেল-জুলুম, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি কারাবন্দি অবস্থায়ও কর্মীদের খোঁজখবর নেওয়ার বিষয়টি তাকে আবেগাপ্লুত করেছে বলে জানান পিন্টু।

তিনি লেখেন, “বিএনপি একটি মহাসমুদ্রের নাম। সেখান থেকে দুই-একজন চলে গেলে দলের ক্ষতি না হলেও একজন ত্যাগী নেতার বিদায় কর্মীদের কষ্ট দেয়।” একই সঙ্গে তিনি ইসহাক সরকারের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর পর দল রাষ্ট্রক্ষমতায় এসেছে, এখনো পুরোপুরি সংগঠিত হতে সময় প্রয়োজন।

নাছির উদ্দীন পিন্টু আরও উল্লেখ করেন, মনোনয়ন না পাওয়া এবং পরবর্তীতে বহিষ্কারের ঘটনায় অনেক নেতার মধ্যে ক্ষোভ তৈরি হলেও তা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা উচিত ছিল। তিনি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা রেখে বলেন, সময়মতো যথাযথ মূল্যায়ন আসবে।

এদিকে, অতীতে বিএনপি থেকে বেরিয়ে যাওয়া কয়েকজন শীর্ষ নেতার রাজনৈতিক অবস্থান উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, দলত্যাগীদের অনেকেই পরবর্তীতে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।

পোস্টের শেষাংশে তিনি ইসহাক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ফিরে আসেন নিজ ঘরে। আমাদের নেতা তারেক রহমান সময়মতো আপনাকে মূল্যায়ন করবেন।”

উল্লেখ্য, ইসহাক সরকারের দল পরিবর্তনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট