1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সরকার দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি হাতে নিয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী-

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

পুলক কুমার সরকার,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়। সেই লক্ষে কাজ করছে সরকার। দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন, সরকারি খরচেই বিদেশ যান।

শনিবার দুপুরে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে জয়পুরহাট জেলার অনগ্রসর জনগোষ্ঠীর “দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসনপ্রেক্ষিত জাপান” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

সেমিনারে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের আয়োজনে এক অনুষ্ঠানে ক্যান্সার কিডনিসহ বিভিন্ন রোগের আক্রান্ত ১৩০ রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট