1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চুয়াডাঙ্গার আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন গ্রেপ্তার।

মোঃ রনি (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

মোঃ রনি (স্টাফ রিপোর্টার): চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন নফরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতার জয়নাল আবেদিন দর্শনা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্যানেল মেয়র। তার বিরুদ্ধে হত্যা ও সোনা চোরাচালানসহ ৯টি মামলা রয়েছে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয় জয়নাল আবেদিনকে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ওইদিন রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ি থেকে দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও ছয়টি চাপাতি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

চুয়াডাঙ্গার শীর্ষ আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন নফর গ্রেপ্তার

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর জানান, জয়নাল আবেদিনের বিরুদ্ধে সোনা, মাদক চোরাকারবারি, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট