1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঘোড়াঘাট পৌরসভার শর্মী মেডিকেল স্টোরে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায়

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ কায়সার হাবিব, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুর মোড়ে অবস্থিত শর্মী মেডিকেল স্টোরে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকাল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে শর্মী মেডিকেল স্টোরে রোগী দেখার কেবিন থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ,অক্সিজেন সিলিন্ডার, টেপ, ব্যান্ডেজ, ছোটখাটো অপারেশনে অবৈধভাবে ব্যবহৃত কেমিক্যালসহ যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়। সেই সাথে কেবিনটি সিলগালা করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ওই মেডিকেল স্টোরের প্রোপাইটার মো.সোহেল রানা পালিয়ে যায়। অভিযানে দীর্ঘ সময় অপেক্ষার পর শর্মী মেডিকেল স্টোরের মালিককে না পেয়ে ম্যানেজারের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অর্থোপেডিক সার্জন ডা. সোলায়মান মেহেদী হাসান।

এছাড়াও অভিযানে ঘোড়াঘাট থানার এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অর্থোপেডিক সার্জন ডা. সোলায়মান মেহেদী হাসান জানান, অভিযান পরিচালনার সময় ডাক্তার পরিচয়দানকারী সোহেল রানাকে পাওয়া যায়নি। তিনি পালিয়ে গেছেন।

তিনি বলেন, “সোহেল রানা প্রকৃত চিকিৎসক নন, তিনি একজন ভুয়া চিকিৎসক। কিছুদিন আগেও ভুল চিকিৎসার মাধ্যমে একটি শিশুর ক্ষতি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট