1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

“আমরা দালাল নই, এই পেশাই আমাদের গর্ব” চুয়াডাঙ্গায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রতি সম্মানজনক আচরণের দাবিতে চুয়াডাঙ্গায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। আজ সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জেলা ফারিয়া।

সকাল থেকেই জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মানববন্ধনে অংশ নেন। এসময় পুরো এলাকা জুড়ে প্রতিবাদী পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা বলেন, “অধিকার আদায়ে আমরা সবাই একসাথে”, “আমরা দালাল নই, এই পেশা আমাদের অহংকার” সহ বিভিন্ন স্লোগানে তারা নিজেদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ডাক্তারদের পাশাপাশি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, নতুন ওষুধের তথ্য, ব্যবহারবিধি এবং রোগীদের উপকারে কার্যকর ওষুধ সম্পর্কে চিকিৎসকদের অবহিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও অনেক সময় তাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়। বিভিন্ন স্থানে কর্মক্ষেত্রে হয়রানি, অসম্মানজনক আচরণ ও নিরাপত্তাহীনতার অভিযোগও তুলে ধরেন তারা।
তাদের দাবি, দেশের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও সমৃদ্ধ করতে হলে এই পেশার সঙ্গে জড়িতদের নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পেশাগত অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত একাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলেন, তারা প্রতিদিন চিকিৎসক, হাসপাতাল ও ফার্মেসিভিত্তিক কাজ করে থাকেন। রোগীদের কাছে সঠিক ও কার্যকর ওষুধ পৌঁছে দিতে এই পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক সময় তাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয়, যা অত্যন্ত দুঃখজনক।
এসময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা দেশের সকল মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
প্রতিবাদী মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ দিকে পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট