1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জয়পুরহাটে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পুলক কুমার সরকার, জয়পুরহাট  প্রতিনিধিঃ

১২ মে/২৬ জয়পুরহাটের কালাই উপজেলায় ক্রীড়া চর্চার মানোন্নয়ন ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কালাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার উপস্থিত ছিলেন।

​ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মাসুদ রানা প্রধান বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। এই ইনডোর স্টেডিয়ামটি নির্মিত হলে স্থানীয় তরুণ প্রজন্ম ও খেলোয়াড়রা সারা বছর ইনডোর গেমস অনুশীলনের সুযোগ পাবে, যা কালাইয়ের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

​অনুষ্ঠানে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট জেলা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পটির কাজ বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে।

​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্টেডিয়ামটি নির্মিত হলে দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট